কুনুর নদীর ব্রিজে ভারী যানবাহন চলা বন্ধ করা হল - The News Lion

কুনুর নদীর ব্রিজে ভারী যানবাহন চলা বন্ধ করা হল




দি নিউজ লায়ন ;   বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একটানা প্রবল বর্ষণ। আর  রাতভর ভারী বৃষ্টির কারণে কাঁকসার দোমড়া গ্রাম সংলগ্ন পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের উপর কুনুর নদীর জল বাড়ে। ব্রিজের তলা দিয়ে প্রবল গতিতে জল যাওয়ার বেহাল হয়ে পড়া ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে ওই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ করল কাঁকসা থানার পুলিশ। যদিও যাত্রীবাহী বাস পারাপার করনো হচ্ছে। 


যাত্রীদের ব্রিজের একদিকে নামিয়ে ব্রিজের অপর প্রান্তে বাস  গিয়ে বাসে যাত্রীদের নিয়ে ফের রওনা দিচ্ছে সমস্ত বাস।এই ব্রিজের অবস্থা নিয়ে লাগল রাজনৈতিক রঙ। বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ, ""এই ব্রীজ সংস্কারের কাজ শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায়।প্রশাসন নির্বিকার। 


ভারী যানবাহন চলার কারনে এই অবস্থা।"" অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লকে সভাপতি দেবদাস  বক্সীর কথায়,"" জল বেড়েছে বলে নিরাপত্তাজনিত কারণে পুলিশের এই সিদ্ধান্ত।  ব্রীজ সংস্কারের কাজ চলছিল তা আবার শুরু হবে। আরও একটি ব্রিজ তৈরি হচ্ছে। সরকার এই রাস্তাকে অতি গুরুত্ব দিয়েছে।"" 


উল্লেখ্য পানাগড়- মোড়গ্রাম রাজ্য সড়কের উপর কুনুর নদীর ওপর এই সেতু বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগের একমাত্র পথ শুধু নয়, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পথ। 


কুনুর নদীর ওপর সেতু দিয়ে ভারী প্রচুর যানবাহন চলার কারনে  এই দুর্বল সেতু বিপদজনক হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এখন দেখার এই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত কতদিন কার্যকরী থাকে?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.